মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিসের ১৩ কর্মকর্তার পদোন্নতি

সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১৩ জন উপসহকারী পরিচলক ও সমমান পদের কর্মকর্তা।

সোমবার (১৭ জানুয়ারি) ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাজ্জাদ হোসাইন  বলেন, পদোন্নতি শুধু মর্যাদা আর র‌্যাংক বৃদ্ধি করে না, এটির মাধ্যমে দায়িত্বও বৃদ্ধি পায়।

আমি আশা করবো, সবাই তাদের বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সাথে যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে তাদের পদোন্নতির প্রতিদান দেবেন।

তিনি বলেন, দুর্ঘটনার ফোন পেলেই ফায়ার সার্ভিসের কর্মীরা যেমন সততার সাথে সেবার জন্য ঝাঁপিয়ে পড়ে; ফায়ার সার্ভিসের প্রতিটি সেবার ক্ষেত্রেই এই নীতিমালা বাস্তবায়নের বিষয়ে পদোন্নতিপ্রাপ্তরা সচেষ্ট হবেন।

বক্তব্যের শেষে তিনি উপস্থিত পরিচালক ও উপ-পরিচালকদের নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com