মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
আজ রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ আহবান জানান।
তিনি বলেন, আমরা সংকট নিরসনে সবাই সমাধান চাই। তার জন্য সবার আলোচনায় বসা প্রয়োজন।
তিনি আরো বলেন, আমরা অনশনরত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিচ্ছি। আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা যখনই বসতে চাইবে তখনই যাবে প্রতিনিধি দল।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য সবসময় আলোচনার দরজা খোলা রয়েছে। তারা যখন চাইবে তখনই আলোচনা হবে। তবে প্রয়োজন হলে আমাদের প্রতিনিধি দল সেখানে যেতে পারেন।
তিনি বলেন, যারা আন্দোলন করছে সেই শিক্ষার্থীদের সাথে আমাদের রাজনৈতিক প্রতিনিধি দলের মাধ্যমে যোগাযোগ করে কথা বলেছি। তখন বলেছি যে, আলোচনার মাধ্যমে সব সমাধান করা যায়।
তিনি আরে বলেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা সম্ভব। আমার সঙ্গে বা আমার পক্ষ থেকে যদি অন্য কাউকে যেতে হয়, আমরা আলোচনায় বসতে রাজি আছি। কথা বলা যাবে না, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শিক্ষামন্ত্রী বলেন, এ আন্দোলনে অন্য কারো ইন্ধন রয়েছে কি না, অন্য কারো হাত রয়েছে কি না তা জানা নাই। তবে, শিক্ষার্থীরা অনশন করছে এতে আমরা কষ্ট পাচ্ছি। আবার শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে যে আচরণ করছে তাও গ্রহণযোগ্য নয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ্, ইউজিসি সদস্য ড. আলমগীর এবং বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ডুয়েটের উপাচার্য হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় আসেন।
উল্লেখ্য, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আজ এই বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com