মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সরকার ঘোষিত চলমান বিধি নিষেধ কতদিন চলবে তা নির্ভর করবে দেশের কভিড-১৯ পরিস্থিতির ওপর। বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হবে কিনা সে বিষয়ে আগামী সাতদিন পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় প্রতিমন্ত্রী করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের ঢেউ মোকাবিলা করতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান।
আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা জানান।
তিনি বলেন, বিশেষজ্ঞরা বলছেন যে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এটি বাড়তে থাকবে। সবাইকে সচেতন হতে হবে। কারণ আমাদের সচেতনতার ওপর অনেক কিছু নির্ভর করছে। ওমিক্রন সেরে উঠতে অল্প সময় নিচ্ছে। সুস্থতার হার কিন্তু খুবই ভালো। ৮৫ শতাংশের বেশি সংখ্যক আক্রান্ত মানুষ বাসায় বসে চিকিৎসা নিতে পারছেন ও ভালো হয়ে যাচ্ছেন। আগামী এক সপ্তাহের পরিস্থিতি বিবেচনা করে সরকার পরবর্তী নির্দেশনা জানাবে ।