মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

শনাক্তের ৮০ শতাংশই ওমিক্রন : স্বাস্থ্যমন্ত্রী

দেশে এখন যাদের করোনা শনাক্ত হ‌চ্ছে তা‌দের ৭০-৮০ ভাগই ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উদ্বেগজনক সংক্রমণ মোকাবিলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রন নিয়ন্ত্রণে সরকা‌রিভা‌বে নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণ সেটা না মান‌লে ক‌রোনা সংক্রমণ বা মৃত্যুহার কো‌নোটিই কম‌বে না।

স্বাস্ত্রমন্ত্রী আরও বলেন, ডেলটা ভ্যারিয়েন্টকে আমরা জনগণ‌কে স‌ঙ্গে নি‌য়ে সফলতার সঙ্গে মোকাবিলা করেছি। য‌দিও আমাদের অনেক ঘাটতি ছিল। পর্যাপ্ত অক্সিজেন ছিল না, শয্যা ছিল না, ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞতা ও মনোবল কম ছিল। দ্বিতীয় ঢেউ মোকাবিলা করে আসায় সর্বস্তরে আমা‌দের মানুষজ‌নের আস্থা, সাহস বেড়ে গেছে। আমরা এখন যে কোনো ঢেউ মোকাবিলা করতে পারি, সে সক্ষমতা আমাদের আছে।

জাহিদ মালেক বলেন, সংক্রমণ যখন কমেছিল, তখন মৃত্যুও শূন্যের কোটায় চলে এসেছিল। আমরা ধারণা করেছিলাম করোনা এবার বিদায় হবে। কিন্তু তখন আমাদের জনগণের মধ্যে অতিমাত্রায় কনফিডেন্স চলে এসেছিল। প্রায় সবাই মাস্ক ছাড়া চলাচল করে‌ছে। কেউই তেমন ক‌রে স্বাস্থ্যবিধি মা‌নে‌নি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যখন সংক্রমণ কমেছে, তখন প্রচুর বিয়ের অনুষ্ঠান হয়েছে। হাজার হাজার লোক সেগুলোতে গিয়ে জটলা পাকিয়েছে। স্বাস্থ্যবিধি না মে‌নে পর্যটন কেন্দ্রগু‌লো‌তে লাখ লাখ মানুষ গি‌য়ে‌ছে। আমরা এখনও দেখছি- বাণিজ্য মেলা, বাজা‌র, শ‌পিংম‌লে খুব কম মানুষই মাস্ক পরছেন। এসব কারণেই সংক্রমণ বেড়েছে। ওমিক্রন‌কে হালকাভা‌বে না নি‌য়ে সবাইকে স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে চল‌তে হ‌বে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com