মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপে যাওয়ার পথে হাইপোথার্মিয়ায় ৭ বাংলাদেশির মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে ইউরোপের ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসা যাওয়ার পথে সাত বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকায় হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা হ্রাস) আক্রান্ত হয়ে মারা যান তারা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানান।

তিনি বলেন, ল্যাম্পেদুসার কাছে জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে ১৮ মাইল দূরে অভিবাসীদের নৌকাটি সারারাত ভাসতে দেখেন কোস্টগার্ডের সদস্যরা। পরে তাদের উদ্ধারে অভিযান চালায় তারা।

প্রসিকিউটর লুইগি যোগ করেন, অবৈধ অভিবাসন এবং অভিবাসীদের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে তার কার্যালয়।

ল্যাম্পেদুসা মেয়র স্যালভাতোরে মার্তেল্লোও ওই সাত বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,ওই নৌকায় কমপক্ষে ২৮০ জন অভিবাসী ছিলেন। এদের বেশিরভাগই বাংলাদেশ এবং মিসরের নাগরিক।

হাজার হাজার আশ্রয়প্রার্থী এবং অভিবাসনপ্রত্যাশীর ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট ইতালি। গত কয়েক মাসে অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা ইউরোপ যাওয়ার প্রবণতা বেড়েছে।

ইতালি সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ইতালির বিভিন্ন বন্দরে ১ হাজার ৭৫১ জন অভিবাসী পৌঁছেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com