বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিলেটে করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৭৬৯

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৬৯ জন ।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তথ্য মতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।এতে শনাক্তের হার হচ্ছে ৩৮.৩৬ শতাংশ, যা আগের দিন সিলেট বিভাগে করোনায় সংক্রমিত হন ৬৯৭ জন,এতে শনাক্তের হার শতকরা ৩৯.৪৯ শতাংশ।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭৬৯ জনের মধ্যে সিলেট জেলায় ৫২০, সুনামগঞ্জে ৩৬, হবিগঞ্জে ৭১ ও মৌলভীবাজার জেলায় ১৪২ জন রয়েছেন। এসময় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৫ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। এনিয়ে হাসপাতালে মোট চিকিৎসারত আছেন ১৯২ জন। আগেরদিন ছিল ১৮৬ জন। এরমধ্যে আইসিইউ’তে ভর্তি আছেন ১১ জন। গত একদিনে সিলেট বিভাগে র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ৩১৮ জন,যাহা আগেরদিন ছিল ২৬৪ জন। সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ৭৪৬ জন। তন্মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫০ হাজার ৯৪৪ জন।  গত একদিনে সিলেট জেলায় করোনায় মৃত ১ জনকে নিয়ে এপর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরন করছেন ১ হাজার ১৯৪ জন। অপরদিকে করোনা সংক্রমন রোধে সারা দেশের মতো সিলেট বিভাগজুড়ে সরকারের নির্দশনানুযায়ী সবধরনের  টিকাদান কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মানুষের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com