মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা বাসায় ফেরায় হতাশ বিএনপি নেতারা

খালেদা জিয়া সুস্থ হয়ে বাসায় ফেরায় বিএনপির কর্মীরা খুশি হলেও নেতারা হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে বাংলাদেশ সম্পাদক ফোরামের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরাতে বিএনপি নেতারা হতাশ কারণ তাকে বিদেশে নেয়ার জন্য তাদের দেশব্যাপী যে সভা-সমাবেশ আন্দোলন করছিল, তাতে পানি ঢেলে দিয়েছে ডাক্তাররা। ডাক্তারেরা বলছেন, তিনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন এবং তার যে সমস্যাগুলো রয়েছে তা আর্থারাইটিসসহ বার্ধক্যজনিত।

কোনো ডাক্তার কি কখনো কোনো সংকটাপন্ন রোগীকে বাড়িতে পাঠায় প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, রিজভী সাহেব হতাশ হয়ে আবোল-তাবোল বকছেন। অপরদিকে কর্মীরা চেয়েছিলেন বেগম জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তারা স্বস্তি প্রকাশ করছেন, কিন্তু এতে নেতাদের মনে স্বস্তি নেই।

তিনি বলেন, এ বিষয়ে মিথ্যাচার করেছে বিএনপি। আন্দোলনের কথা বলে বিএনপির নেতারা তাদের কর্মীদের বিভ্রান্ত করছিলেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, দেশবিরোধী অপতৎপরতায় জনগণ যাতে বিভ্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

এসময় গণমাধ্যমের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, করোনাকালে সংবাদপত্র নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্র যাতে সব পত্রিকায় সমভাবে বণ্টন হয়, সে বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

দেশবিরোধী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, দেশবিরোধী নানা ষড়যন্ত্র হচ্ছে। দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে। দেশের অগ্রগতি যাদের পছন্দ হচ্ছে না, তারাই ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এ ব্যাপারে সম্পাদক ফোরামকে ভূমিকা রাখার তাগিদ দেন ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ সম্পাদক ফোরামের উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, উপদেষ্টামন্ডলীর সদস্য আজিজুল ইসলাম ভূঁইয়া, শরিফ সাহাবুদ্দিন, বেলায়েত হোসেন, যুগ্ম আহবায়ক নাসিমা খান মন্টি, সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার ও সদস্য দুলাল আহমেদ চৌধুরী, মফিজুর রহমান খান বাবু ও রিমন মাহফুজ প্রমুখ আলোচনায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com