মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

৯ ফেব্রুয়ারি থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

৯ ফেব্রুয়ারি থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে আগামী ৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী একথা জানান।

এ সময় তিনি বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ট্রেনে শতভাগ যাত্রী বহন করা হবে। সেদিন থেকে শতভাগ টিকিট বিক্রি করা হবে। তবে ট্রেনে যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

বলে রাখা ভালো, হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com