মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে সরকার দলীয় কাজে ব্যবহার করছে। দূতাবাসকে রাষ্ট্রের বদলে আওয়ামী লীগের প্রচার প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।
আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
গত ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল কমিটির চেয়ারম্যান গ্রেগোরি ডব্লিউ মিকসের দেওয়া বক্তব্য ‘বিকৃত’ করা হয়েছে দাবি করে ওয়াশিংটন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিটি তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম।