মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

মদের অবাধ অনুমতির সমালোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

দ্রুত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমালে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে মদের অবাধ অনুমতিরও কঠোর সমালোচনা করেন বক্তারা।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজ শেষে এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। দফায় দফায় তেলের দাম বাড়ার জন্য সরকারকে দায়ী করেন তারা।

নেতারা বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যার্থ হয়েছে। এসময় ভারত সরকার হিজাব বন্ধ করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। সরকারকে ভারতের এসব কার্যকলাপের প্রতিবাদ করারও আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com