মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এতিম শিশুদের কল্যাণে সরকার কাজ করছে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, এতিম ও অনাথ শিশুরা সমাজের অংশ। তারা অসহায় নয়, তাদের স্বাভাবিক জীবন যাপনের জন্য যা যা করা দরকার সরকার সে ব্যবস্থা গ্রহণ করেছে। এতিম শিশুদের কল্যাণে সরকার কাজ করছে। আজ রাজধানীর মিরপুরস্থ আল-নাহিয়ান শিশু পরিবারে দু’জন নিবাসী বালিকার শুভবিবাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী  মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার।
নুরুজ্জামান আহমেদ  বলেন, আল-নাহিয়ান ট্রাস্ট দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানসমূহ দেশের এতিম শিশুদের কল্যাণে প্রতিষ্ঠালগ্ন  থেকে কাজ করে যাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এ প্রতিষ্ঠানটিকে আরো জনকল্যাণ মুখী করার জন্য কাজ করছে। মন্ত্রী শিশু পরিবারের নিবাসীদের শিশুকাল থেকে লালনপালন ও পড়াশোনা করিয়ে সংসার জীবনে প্রবেশের ব্যবস্থা পর্যন্ত যাবতীয় কর্মকান্ডের উল্লেখ করে বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও ব্যক্তি উদ্যোগে এতিমদের পাশে সহযোগিতার হাত বাড়ালে তারাও স্বাবলম্বী হয়ে দেশের কল্যাণে অবদান রাখতে পারবেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com