মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

পীরগঞ্জের উন্নয়নের সুফল সমভাবে ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, পীরগঞ্জের উন্নয়নের সুফল সমভাবে ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষণিক নির্দেশনায় পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নে আগুন-সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় আনা হয়েছে এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
তিনি আজ নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অন্তর্গত বটের হাট আর ডি এস দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবাপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
তিনি এ অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলার ১৩ নং রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবাপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২শ’ পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ লাখ টাকার চেক বিতরণ করেন।
এসময় তিনি ড্রিম হলিডে পার্কের প্রবীর কুমার সাহা, সরোজ সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে খালেদ হায়দার খান কাজল, মেট্রো ডাইং এর অমল পোদ্দার এবং নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানসহ প্রত্যেককে ১০ লাখ করে মোট ৫০ লাখ টাকা সহায়তা হিসেবে প্রদান করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অগ্নিকা-ের ঘটনায় তাৎক্ষণিকভাবে ৫৪টি ঘর মেরামত করা হয়েছে, সকল ছাত্রছাত্রীদের পুড়ে যাওয়া বই ও জাতীয় পরিচয়পত্র দেয়া হয়েছে।  রেড ক্রিসেন্ট, বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং আরডিআরএস এর মাধ্যমে ৩৪ লাখ ৩৫ হাজার টাকা, জেলা পুলিশের পক্ষ থেকে ১০ লাখ ৫০ হাজার  টাকা, ইসলামিক রিলিফ এনজিও’র মাধ্যমে  ঘরবাড়ি সংস্কারের জন্য ১ কোটি ১৬ লাখ ২৪ হাজার ১৪২ টাকা, অংকুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ টি গরু প্রদান করাসহ ব্যক্তিগত পর্যায়েও সাহায্য এসেছে বলে তিনি উল্লেখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com