মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

অনাস্থা ভোটের আগে সবমাবেশে ইমরান: দিনটি ঐতিহাসিক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হবে সোমবার। ভোটাভুটির আগের দিন রোববার ইসলামাবাদে সমাবেশ ডেকেছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে এই সমাবেশে জনগণকে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান।

ইসলামাবাদে পিটিআইয়ের আজকের সমাবেশকে ইমরানের দলের শক্তি প্রদর্শনের মহড়া হিসেবে দেখছেন দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকেরা। এই সমাবেশকে ইঙ্গিত করেই পাকিস্তানের ইতিহাসে আজকের দিনকে একটি ‘নির্ধারক দিন’ হিসেবে অভিহিত করেছেন ইমরান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে শুক্রবার ভোটাভুটির কথা ছিলো। তবে এদিন তা মুলতুবি করেন পার্লামেন্টের স্পিকার আসাদ কাইজার। নতুন তারিখ দেন সোমবার।

শনিবার পাঞ্জাবে জনসভায় দেয়া বক্তব্যে বিরোধীদের উদ্দেশে ইমরান বলেন, বিশাল সমাবেশের মধ্যদিয়ে জনগণ অপরাধীদের বার্তা দেবে- লুটপাটের দিন শেষ। অভিযোগ তোলেন, অনাস্থা প্রস্তাবের মধ্যদিয়ে সরকারকে ব্ল্যাকমেইল করে দুর্নীতির মামলা বন্ধ করতে চাইছে বিরোধীরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ক্ষমতা চলে গেলেও, অপরাধীদের ছেড়ে দেবো না। সেকারণেই তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। ব্ল্যাকমেইল করছে যাতে আমি মামলা তুলে নেই। আর মামলা শেষ হলেই, লন্ডনে পলাতকরা জলদি দেশে ফিরবে। তারপর এখানে এসে গণমাধ্যমকে কেনার চেষ্টা করবে। আগেই থেকে নির্বাচন কমিশন তাদের সঙ্গে আছে।

২০১৮ সালে প্রধানমন্ত্রী হন ইমরান খান। গত বছর মার্চেও পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হন। তবে সেবার খুব অল্প ভোটের ব্যবধানে উৎরে যান। তবে, বিশ্লেষকদের ধারণা, এবার অনাস্থা প্রস্তাবে টিকে থাকা কঠিন হবে ইমরান খানের জন্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com