শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ঢাকাসহ সারাদেশে ডায়রিয়া রোগী বাড়ছে: স্বাস্থ্য অধিদপ্তর

গ্রীষ্ম মৌসুম আসার আগেই দেশের বিভিন্ন এলাকায় ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঢাকা মহানগরীতে রোগীর সংখ্যা বেড়ে গেছে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এই কথা জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক মো. নাজমুল ইসলাম।

ডায়রিয়া রোধ করতে বিশুদ্ধ পানি পান এবং রান্নাসহ বিভিন্ন কাজে সুপেয় পানি ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

অধ্যাপক নাজমুল বলেন, ‘অল্প ডায়রিয়া থাকতেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসাসেবা নেওয়া উচিত। ডায়রিয়াজনিত রোগ একেবারেই চলে যায়নি। আমরা একে মোকাবিলা করতে চাই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com