মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

নীলফামারীতে রেললাইনে কার্টনে মোড়ানো নবজাতকের মরদেহ

নীলফামারীতে রেললাইন থেকে কার্টনে মোড়ানো অবস্থায় একদিনের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টায় নীলফামারী সদরের রেলস্টেশন সংলগ্ন পুলিশ লাইন ওয়ার্সিপাড়া এলাকা থেকে একটি সাদা কার্টনে মোড়ানো এই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, রাতে অথবা ভোরের দিকে কেউ ফেলে গেছে মরদেহটি।

সৈয়দপুর জিআরপি থানার ওসি শফিউল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, নবজাতকের গলা থেকে মাথা পর্যন্ত অস্বাভাবিক মনে হয়েছে। সে কারণে হয়তো কেউ ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com