শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
রাজশাহী নগরীর দরিখরবোনা এলাকার বাসিন্দা আমজাদ হোসেন শিমুলের স্ত্রী রোজিনা আক্তার সাথী গত সোমবার রাত ১২টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হন। দ্রুতই অবস্থার অবনতি হতে থাকে তাঁর। তাই রাতেই হাসপাতালে নেওয়ার জন্য তোড়জোড় শুরু করেন আমজাদ।
কিন্তু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আমজাদ জানতে পারেন, মেডিসিন ওয়ার্ডে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপের কারণে কোথাও জায়গা নেই।