মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যুতের আশীর্বাদে উন্নত জীবন-জীবিকার প্রত্যাশা রাঙ্গাবালীর মানুষের

নদ-নদী ও সমুদ্র বেষ্টিত ছোট ছোট দ্বীপ ও চর নিয়ে গঠিত রাঙ্গাবালীর বাসিন্দারা বিদ্যুতায়নের আশীর্বাদে এখন সূর্য অস্ত গেলেও নিজেদের নির্ভার মনে করেন।
বিদ্যুৎ সংযোগ পাওয়ায় একসময়ের দরিদ্র আলমগীর এখন হিমায়িত পণ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি করতে সক্ষম হচ্ছেন। এটি এই দ্বীপে বসবাসকারী বিপুল সংখ্যক লোকের জীবিকার ঝুঁকি থেকে মুক্তির আশা জাগিয়েছে।
এখন তিনি তার দোকানে বসে গ্রাহকদের কাছে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি এবং কোমল পানীয়ের মতো বিভিন্ন পণ্য বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন, তার মাথার ওপর বৈদ্যুতিক পাখা ঘুরছে, যা এক সময় ছিল স্বপ্ন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে সরকারের প্রচেষ্টার ফলে নিকটতম মূল ভূ-খন্ড কলাপাড়া থেকে প্রায় ২২ কিলোমিটার দূরবর্তী  এ দ্বীপে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com