মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন দাবিতে গণভবন পর্যন্ত পদযাত্রার ঘোষণা সোহেল তাজের

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তিন দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গণভবন পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এ কর্মসূচির কথা জানান তিনি।

রোববার বিকেল ৪টায় পদযাত্রা শুরু হবে বলে জানান সোহেল তাজ।

তিনি লিখেছেন, কেউ চাইলে তার সঙ্গে পদযাত্রায় সামিল হতে পারেন। কেউ যুক্ত না হলেও তিনি একাই পদযাত্রা করবেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ফেসবুকের এই পোস্টে সোহেল তাজ ৩টি দাবির কথা উল্লেখ করেন।

দাবিগুলো হলো: ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠন হওয়ায় দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে। ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com