মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ড ও সুইডেনের কাছে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বৃহস্পতিবার হুশিয়ার করে দিয়ে বলেছেন, ফিনল্যান্ড বা সুইডেন ন্যাটোতে যোগ দেয়ার সীদ্ধান্ত নিলে বাল্টিক স্টেটস ও স্ক্যান্ডিনাভিয়ার কাছে রাশিয়া পরমাণু অস্ত্র মোতায়েন করবে। খবর এএফপি’র।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী মেদভেদেভ টেলিগ্রাম বার্তায় লিখেছেন, এ দুই দেশ যোগ দিলে, তাহলে ন্যাটোর সদস্যভূক্ত দেশগুলোর সাথে রাশিয়ার স্থল সীমান্ত দ্বিগুণেরও বেশি হবে।
তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে আমরা এ সব সীমান্তে সামরিক শক্তি জোরদার করবো।’
মেদভেদেভ বলেন, ‘এ কারণে বাল্টিক নন-নিউক্লিয়ার স্টাটাসের ব্যাপারে আর কোন আলোচনা করা সম্ভব হবে না। এ ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা হবে।’
তিনি এ অঞ্চলে পরমাণু অস্ত্র মোতায়েন করবে বলে ইঙ্গিত দেন।
সাবেক এ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ফিনল্যান্ড উপসাগরে তাদের স্থলবাহিনী ও আকাশ প্রতিরক্ষা বাহিনী অনেক শক্তিশালী করার পাশাপাশি তাদের গুরুত্বপূর্ণ নৌবাহিনী মোতায়েন করবে।
এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ জানান, ‘এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে’ এবং প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক সম্ভাবনার কারণে ‘আমাদের পশ্চিম পাশে সামরিক শক্তি বৃদ্ধি করার’ নির্দেশ দিয়েছেন।
এই সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে পরমাণু অস্ত্র অন্তর্ভূক্ত থাকবে কি-না সে ব্যাপারে জানতে চাইলে পেসকভ বলেন, ‘আমি বলতে পারছি না। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রেসিডেন্টের পৃথক এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com