মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিডিডিআর’বিতে ১৫ ঘণ্টায় ৬১৯ ডায়রিয়া রোগী

আইসিডিডিআর’বিতে সবশেষ ১৫ ঘণ্টায় ৬১৯ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। গত ১৫ দিনে এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজারেরও বেশি রোগী।

ঢাকায় উদরাময় গবেষণার আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ৬১৯ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। আর ১ এপ্রিল থেকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ১৮ হাজার ৬২ জন এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আইসিডিডিআর’বির গণমাধ্যম ব্যবস্থাপক তারিফুল ইসলাম খান জানান, গত বৃহস্পতিবার এক হাজার ৫৮ জন ডায়রিয়া রোগী এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর বুধবার ভর্তি হয়েছিলেন এক হাজার ২০ জন।

ঢাকা ও আশপাশের এলাকায় মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়তে শুরু করে। প্রতিদিন হাজারের বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকার আইসিডিডিআরবিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com