মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

পুতিন ও জেলেনস্কির সাথে বৈঠকে বসার প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে তাদের নিজ নিজ দেশের রাজধানীতে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন।
জাতিসংঘের এক মুখপাত্র বুধবার এ কথা জানিয়েছেন।
মুখপাত্র স্টিফেন দুজারেক জানান, যুদ্ধ আরো তীব্র রূপ নেয়ায় গুতেরেস ভøাদিমির পুতিন এবং জেলেনস্কির কাছে মঙ্গলবার চিঠি পাঠিয়ে উভয়ের সাথে বৈঠকের এ অনুরোধ জানান।
গুতেরেস যুদ্ধ বন্ধে সংলাপকে বরাবরই উৎসাহিত করে আসছেন।
দুজারিক বলেন, ভয়ংকর এই দুঃসময়ে তিনি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিয়ে আলোচনা করতে চান।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর জেলেনস্কির সাথে ২৬ মার্চ এই একবার মাত্র গুতেরেসের কথা হয়েছে।
অন্যদিকে ইউক্রেনে হামলা জাতিসংঘ সনদের লংঘন গুতেরেসের এ মন্তব্যের পর থেকে পুতিনের সাথে তার আর কোন যোগাযোগ হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com