মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
জেলায় আজ দেশীয় অস্ত্রসহ রানা আহম্মেদ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে,আজ বুধবার ভোররাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে জয়পুরহাট শহরের বাজারগলি সোনারপট্রি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে শহরের বাজারগলি সোনারপট্রি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। রানা আহম্মেদ হত্যা, অস্ত্র, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। সে জয়পুরহাট সদর উপজেলার গৌরিপাড়া এলাকার ওবায়দুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো রানা আহম্মেদ।