মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মাসেতুর কাছে ঢেউয়ের ধাক্কায় স্পিডবোট ডুবি

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটের পদ্মাসেতুর কাছে শিমুলিয়া থেকে ছেড়ে আসা বাংলাবাজারগামী বাবু নামে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। বোটে ১১ জন যাত্রী ছিলেন।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে ডুবে যাওয়া বোটের সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। বোটটি পদ্মাসেতুর কাছে আসলে পদ্মা নদীতে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে।

এদিকে ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুলিয়া থেকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে বাবু নামের একটি স্পিডবোট। বোটটির চালক ছিলেন মো. উজ্জ্বল। সেতু অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোট উল্টে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com