সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

মিতব্যয়ী ও সাশ্রয়ী হোন

বৈশ্বিক মন্দা ও মূল্যস্ফীতি পরিস্থিতিতে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বর্তমান যে বৈশ্বিক মন্দা চলছে তাতে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের রাস্তায় রাস্তায় মারামারি শুরু হয়ে যেত। তাই দেশবাসীকে আমি অনুরোধ করব, সবাই একটু সাশ্রয়ী হোন, মিতব্যয়ী হোন।’

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। এনইসি চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন। এ ছাড়া বৈঠকে সরকারি-বেসরকারি খাতে ব্যয় কমিয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেন সরকারপ্রধান। বৈশ্বিক মন্দা পরিস্থিতি তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সারা বিশ্বে কিন্তু এখন এই অবস্থা বিরাজ করছে। তারপরও আমরা অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছি। কিন্তু এর প্রভাব পড়বে। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয় সেগুলোর দাম বেড়ে গেছে। জাহাজ ভাড়া বেড়ে গেছে। একে তো করোনার কারণে উৎপাদন হ্রাস পেয়েছে আবার যেসব দেশে উৎপাদন হয় সেখানে দাম বেড়ে গেছে। তাই আমাদের দেশে একটু মূল্যস্ফীতি বা জিনিসের দাম বাড়বে।’

বঙ্গবন্ধুকন্যা সরকারের সমালোচনার জবাবে বলেন, ‘অনেকে সমালোচনা করবে। আমি বলব, আওয়ামী লীগ সরকার আছে বলেই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে।  এখানে যদি অন্য কেউ থাকত তাহলে দেশের যে কী অবস্থা হতো। আমরা দেশকে মুক্ত রাখতে পেরেছি।’

সরকারপ্রধান এখনই প্রয়োজন নেই এমন প্রকল্প হাতে না দেওয়ার পরামর্শ দেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘যে প্রকল্প প্রয়োজন এখন সেটাই করব। আর যেটা কম প্রয়োজন, সেটা একটু ধীরগতিতে করব। যেন অর্থনীতির ওপর চাপ না আসে। এখন সারা বিশ্বে মন্দা চলছে। বিশ্ব দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। টাকা খরচ এবং অন্যান্য সব ক্ষেত্রেই আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদের অহেতুক সম্পদের ব্যয় না করে সংরক্ষণ করতে হবে। আমরা যদি খুব ভালোভাবে হিসাব করে চলতে পারি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। এটা আমি বিশ্বাস করি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com