মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার চন্দ্রা এলাকায় নূর গ্রুপের রায়হান ফ্যাশন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নূর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট লিমিটেড নামে পোশাক কারখানার পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের আরও চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিন ইউনিট ও ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটিসহ ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com