মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামীকাল

গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামীকাল ঐতিহাসিক রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সর্বশেষ ২০১৬ সালের ১৩ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপিকে সভাপতি এবং ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে। ২০১৭ সালের ২২ জুলাই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
ইতিমধ্যে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীদের ছবি দিয়ে বিলবোর্ড তৈরি করে সাটানো হয়েছে জেলাজুড়ে। বিশেষ করে শহরের চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর শহরের রাজবাড়ি মাঠ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের উপরে স্থাপন করা হয়েছে বেশ কিছু তোরণ। আর সড়কের দুই পাশে শত শত ব্যানার ফ্যাস্টুন শোভা পাচ্ছে। পুরো শহরজুড়ে ব্যাপক উৎসবের আমেজ তৈরী হয়েছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন দেলু জানান, ইতোমধ্য সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com