সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন

করোনার কারণে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় দীর্ঘ ২৬ মাস পর চালু হচ্ছে এই ট্রেন চলাচল। আগামী ২৯ মে থেকে নিয়মিত চলাচল করবে বাংলাদেশ ও ভারতে ট্রেন। আজ শুক্রবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

২৯ মে ঢাকা ও কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা ও খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস চালু হবে। আগামী ১ জুন থেকে নতুন উদ্বোধন হওয়া ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেসও চলাচল করবে। করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

এদিকে, ২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে উভয় দেশের প্রধানমন্ত্রী ঢাকা-জলপাইগুড়ি রেলপথ উদ্বোধন করেছিলেন। ২০২১ সালের ২৭ মার্চ এই রেলপথে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত জানানো হয়েছিল। বলা হয়েছিল, সপ্তাহে দুদিন ঢাকা ও জলপাইগুড়ি থেকে মিতালী এক্সপ্রেস ছেড়ে যাবে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা আর হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com