সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

এ পর্যন্ত ৬০১১ বাংলাদেশী হজযাত্রী সউদীআরব পৌঁছেছেন

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে জানানো হয়েছে, চলতি বছর এ পর্যন্ত (১১ জুন) ৬ হাজার ১১ জন হজযাত্রী সউদী আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৫৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩ হাজার ১৫২ জন।
এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সউদী আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
সউদী আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন। হজযাত্রীদের সউদী আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সউদী আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
হেল্পডেস্কের বুলেটিনে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত সউদী আরবে মোট হজ ফ্লাইট গেছে ১৫টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৯টি, সউদী এয়ারলাইন্স পরিচালিত ৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত দুটি ফ্লাইট রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com