সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

সীতাকুণ্ডে বিস্ফোরণ : আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর বিস্ফোরণে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী গাউছুল আজম (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

নিহত গাউছুল আজমের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরে। তার পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

রবিবার (১২ জুন) ভোর ৩টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, গাউছুল আজমের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। আগুন তার শ্বাসনালী পুড়ে যায়। গত ৫ জুন তাকে হেলিকপ্টারে করে গাউছুল আজমসহ সাত জনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। প্রথমে আইসিইউতে নেওয়া হলেও, অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘এ ঘটনায় মোট ২১ জন রোগী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। যার মধ্যে একজন মারা গেলেন।’

এর আগে ৪ জুন সীতাকুণ্ডের বেসরকারি কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১০ ফায়ার সার্ভিস কর্মীসহ এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দুই শতাধিক।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com