সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

ইভিএম’র প্রদর্শন ও আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোকে ইসির আমন্ত্রণ

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কারিগরি দিক যাচাই ও পরিচালনা প্রদর্শন এবং আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন দেশের ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। রাজনৈতিক দলকে তিনটি ভাগে বিভক্ত করে তাদের ইভিএমের কারিগরি দিক যাচাইর সুযোগ দেয়া হবে বলে আজ জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান।
আগামীকাল ১৯ জুন, ২১ জুন ও ২৮ জুন দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইভিএম’র কারিগরি ও পরিচালনা বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রতিদিন ১৩টি করে নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রত্যেক দলের ৪ জন করে প্রতিনিধি এতে অংশ নিতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে আগামী ১৯ জুন যে ১৩টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলো জাতীয় পার্টি (এ), জাতীয় পার্টি জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, জাকের পাটি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও বাংলাদেশ কংগ্রেস।
২১ জুন আমন্ত্রিত দলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।
২৮ জুন আমন্ত্রণ জানানো দলগুলো হলো বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com