রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুশ্চিন্তার কিছু নেই, বন্যা মোকাবিলায় ব্যবস্থা নিয়েছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, পরিস্থিতি মোকাবিলায় সব ব্যবস্থা নিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ জুন) সিলেট সার্কিট হাউজে বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা দুর্গতদের পুনর্বাসনের বিষয়ে এক ‘মতবিনিময় সভায়’ অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো বিপদে আওয়ামী লীগের সব নেতাকর্মীরা সবসময় এগিয়ে আগে। সবার আগে আওয়ামী লীগ দুর্গত মানুষের পাশে পৌঁছায়। এবারের বন্যাতেও আমরা তা দেখেছি।’

এসময় বন্ধ করে রাখা বিদ্যুৎ কেন্দ্র এখনই চালু না করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পানিতে বিদ্যুৎ দ্রুত ছড়ায়, বিপদ তাতে বাড়ে। বন্যার সময় বিদ্যুত বন্ধ করে না দিলে মানুষের মৃত্যু বাড়বে।’

এর আগে, মঙ্গলবার সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বন্যা পরিস্থিতি দেখতে ঢাকা থেকে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। দুই জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সকাল ১০টার দিকে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হেলিকপ্টার থেকে সুনামগঞ্জ ও নেত্রকোনা, কিশোরগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com