মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে

আগামী ২৪ ঘণ্টায় দেশের তিনটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) বৃষ্টিপাত ও নদ-নদীর অব্স্থায় বলা হয়, গঙ্গা-পদ্মা ব্যতীত দেশের সকল প্রধান নদ-নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বৃষ্টিপাত ও নদ-নদীর অব্স্থায় বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অপর দিকে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। একই সময় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এতে বলা হয়, আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল বৃদ্ধি পেয়েছে ৪৫টি কেন্দ্রের এবং হ্রাস পেয়েছে ৬৪টি কেন্দ্রের। এছাড়া বিপদসীমার উপর ১৯টি কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com