রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমবার পদ্মা সেতু পার হয়ে উচ্ছ্বসিত চালক ও যাত্রীরা

দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে এসেছেন কালের সাক্ষী হতে। ভোর পৌনে ছয়টায় গাড়ি পারাপারের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হয়। সবার আগে সেতু পার হওয়ার আশায় মাওয়া প্রান্তে সৃষ্টি হয় যানবাহনে দীর্ঘ সারি। তবে পরিকল্পিত এই সেতুর টোল গ্রহণে রয়েছে অত্যাধুনিকতা, তাই স্বল্প সময়েই নির্দিষ্ট টোল দিয়ে সেতু পার হয় যানবাহন। জীবনের প্রথম পদ্মা সেতু পার হতে পেরে আনন্দ-উল্লাস প্রকাশ করেন অনেকেই।

দীর্ঘ দিনের নদী পথের ভোগান্তির শেষ, তাই খুশি পণ্য পরিবহনের চালকরা। তারা বলছেন, সেতুর ফলে দিনে দিনে যাতায়াত করা সম্ভব, তাই ঘুরে যাবে জীবনের চাকাও।

পদ্মা সেতুর তত্তাবধায়াক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, শিগগিরই সেতুতে শুরু হবে ডিজিটাল টোল গ্রহণ।

পদ্মা সেতুর মাধ্যমে রাজধানীর সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের যে বন্ধন সৃষ্টি হয়েছে, এতে সমৃদ্ধি হবে দেশের অর্থনীতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com