রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তিতে থাকবে ডোপ টেস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক রোধে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ডোপ টেস্ট করা হবে, এ জন্য আইন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৬ জুন) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির সময় ডোপ টেস্ট কার্যকর করা হবে কি না গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যখন জিরো টলারেন্সের কথা বলছিলেন আমরা আগেই পুলিশ বাহিনীতে ডোপ টেস্ট শুরু করে দিয়েছিলাম। আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ যাদের হবে সিভিল সার্জন যে টেস্ট করেন সেখানে ডোপ টেস্টও করবেন। সেটাও করা হচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এটার আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলোপ করতে হবে, সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি। ইউনিভার্সিটির ক্ষেত্রে আইন তৈরি করা হচ্ছে, আইনে এটা থাকবে। মেডিকেল টেস্ট করা হবে ভর্তি সময়, তার মধ্যে ডোপ টেস্টও করা হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com