রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন আলমগীর (২৫) ও ফজলু (২৪)।

রবিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু জয়দেব জানান, তারা সবাই ঢাকার নবাবগঞ্জ থাকেন। মোটরসাইকেল মেকানিক আলমগীর নবাবগঞ্জের সমসাবাদ এলাকায় আর বিদেশফেরত ফজলু হরিশকুল এলাকায় থাকত।

তিনি জানান, পদ্মা সেতু খুলে দেওয়ায় তারা তিনটি মোটরসাইকেলে ছয় বন্ধু মিলে ঘুরতে যান। তারা দুটি মোটরসাইকেল নিয়ে আগে চলে যান। আর তাদের পেছনের দিকের মোটরসাইকেলে ছিলেন ওই দুজন। কিছুক্ষণ পর তাদের মোবাইল ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পান। সঙ্গে সঙ্গে তাদের একটি পিকআপ ভ্যানে করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com