রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান খাদে, নিহত ৪

নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় রাস্তার পাশে চলাচলরত চার পথচারীকে কাভার্ডভ্যানটি চাপা দিলে ঘটনা স্থলেই তিনজন নিহত ও হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া (৫৫), নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম (৪০) ও মামুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া ও একই এলাকার জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬)।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে এর আগে কাভার্ডভ্যানটি চারজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও হাসপাতালে নিলে আরও একজন মারা যায়। এরই মধ্যে মরদেহ উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাভার্ডভ্যানটির চালক মেশিনঘর এলাকায় পৌঁছালে তিনি ঘুমিয়ে পড়েন। এতে করে কাভার্ডভ্যানটি পথচারীদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com