রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বড় ভাইয়ের মৃত্যুতে প্যারোলে সাড়ে পাঁচ ঘণ্টা মুক্ত হাজী সেলিম

বড় ভাই হাজী কায়েসের জানাজা ও দাফনে অংশ নিতে সাড়ে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। শুক্রবার বেলা দেড়টা থেকে ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, হাজী মো. সেলিম প্যারোলে মুক্তির আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা মঞ্জুর করে। সেই কাগজপত্র পৌঁছালে আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, কারা তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন হাজী মো. সেলিমকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, আজ সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলীতে নিজের বাসায় মারা যান সেলিমের ভাই কায়েস (৭২)। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। জুমার পর চকবাজার শাহী জামে মসজিদে তাঁর জানাজা হয়। আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। হাজী সেলিম তার বড় ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নেন।

উল্লেখ্য দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে গত ২২ মে তাঁকে কারাগারে পাঠায় আদালত। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওইদিনই তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের তত্ত্বাবধানে হাসপাতালেই চিকিৎসা চলছে হাজী মো. সেলিমের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com