রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে জরুরি ত্রাণ সামগ্রি পাঠাল বাংলাদেশ

ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে সরকার। মঙ্গলবার (৪ জুলাই) আফগান সরকারের কাছে উল্লেখযোগ্য পরিমাণে শুকনো খাবার (বিস্কুট, নুডলস, গুঁড়ো দুধ), কম্বল, তাঁবু ও ওষুধ সামগ্রী পাঠানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০জে যোগে এসব ত্রাণ সামগ্রী আফগানিস্তানে পৌঁছানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভূমিকম্প সৃষ্ট আকস্মিক এ দুর্যোগ মোকাবিলায় আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য পাঠানো ত্রাণসামগ্রী সশস্ত্র বাহিনী বিভাগ, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), প্রাণ-আর এফ এল গ্রুপ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে অনুদান হিসেবে সংগ্রহ করা হয়েছে।
মন্ত্রণালয় বলছে, আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে গমনাগমনের বিষয়ে তৎকালীন আফগান সরকার ও সাধারণ জনগণ বিশেষ সহায়তা দিয়েছিল। সম্পর্কের এ ঐতিহাসিক যোগসূত্র ও প্রধানমন্ত্রীর সমন্বিত উন্নয়নের নীতির ভিত্তিতে, সাম্প্রতিককালে আফগানিস্তানে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় আফগানিস্তানের সাধারণ জনগণকে সহায়তার জন্য ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বাজেট থেকে এক কোটি টাকা জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএনওসিএইচএর তহবিলে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com