রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৫৮১১৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছরে হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার ১১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর সোমবার (৪ জুলাই) পর্যন্ত গত ৩১ দিনে ১৬০টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন

মঙ্গলবার (৫ জুলাই) হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৮৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ২৯ জন।

এ ছাড়া বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৬০টি হজ ফ্লাইট ছেড়ে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮৭টি, সৌদি এয়ারলাইনসের ৬১টি ও ফ্লাইনাসের ১২টি।

এদিকে, হজ পালন করতে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার জন হজ পালনে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। হজযাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হচ্ছে ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com