রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

‘কোরবানি পশুর অনুপ্রবেশ ও চামড়া পাচার ঠেকাতে সতর্ক বিজিবি’

বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, দেশে চাহিদা অনুযায়ী কোরবানির গরু রয়েছে। খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য ঈদকে ঘিরে সীমান্ত দিয়ে যাতে ভারতীয় গরু আসতে না পারে- সেজন্য সীমান্তবর্তী বিজিবি ব্যাটালিয়নগুলো সতর্ক অবস্থানে রয়েছে। একইভাবে ঈদের পর কোরবানির চামড়া যাতে ভারতে পাচার হয়ে যেতে না পারে, সেজন্যও সতর্ক রয়েছে বিজিবি।

সোমবার দুপুরে দেশের সবচেয়ে প্রাচীন ১ বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের ২২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই পরিকল্পনার কথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নে মেজর জেনারেল সাকিল জানান, আমরা আমাদের কর্মপরিধি অনেক বাড়িয়েছি। আমাদের বিওপি ও ব্যাটালিয়নের সংখ্যা অনেক বেড়েছে। আমরা এখন চেষ্টা করছি, এক বিওপি থেকে আরেক বিওপির দূরত্ব কমানোর জন্য। ইতোমধ্যেই আমরা বিওপিতে জনবল অনেক বাড়িয়েছি। এছাড়া গুরুত্বপূর্ণ কোনো এলাকায় যদি জনবল বেশি প্রয়োজন হয়, তাহলে অন্য এলাকা থেকে রিসোর্স সেখানে বাড়াই। মোটকথা সীমান্ত এলাকায় চোরাচালান কিংবা অবৈধ পাচাররোধে বিজিবি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রংপুর রিজিয়ন সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ, রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান, পরিচালক লে. কর্নেল বাব্বির আহমেদ, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com