রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম জয় বাংলাদেশের

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হতাশ করার পর ওয়ানডেতে বিজয়ীর বেশে ধরা দিল বাংলাদেশ। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম জয়ের স্বাদ পেল টাইগারেরা। অবশ্য রেকর্ড বলছে এমনটাই হওয়ার কথা ছিল। কারণ এর আগে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপরীতে টানা আটটি জয় পেয়েছিল বাংলাদেশ।

বলা যায়, পছন্দের সংস্করণ পেয়ে বল হাতে জ্বলে ওঠেন শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা।  ব্যাট হাতে তাদের যোগ্য সঙ্গত দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল ও অন্যরা। অনায়াসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

রবিবার ডমিনিকার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

মাঠ বৃষ্টিতে ভিজে থাকায় দুই ঘণ্টারও বেশি দেরিতে শুরু হয় ম্যাচ, কমে আসে ৪১ ওভারে। ওয়েস্ট ইন্ডিজ পুরো ওভার খেলে করতে পারে ৯ উইকেটে ১৪৯ রান। জবাবে সফরকারীরা ৫৫ বল হাতে রেখে ৪ উইকেটে ১৫১ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে।

বাংলাদেশের জয়ের পথ তৈরি করে দেন বোলাররা। বাঁহাতি পেসার শরিফুল ক্যারিয়ারের সেরা বোলিংয়ে ৩৪ রানে ৪ উইকেট নেন। অফ স্পিনার মিরাজের শিকার ৩৬ রানে ৩ উইকেট। তিনি জিতে দেন ম্যান অব ম্যাচ পুরস্কার। অভিষিক্ত বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৮ ওভারে দেন মোটে ১৬ রান।

অন্যদিকে লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। স্পিনার আকিল হোসেনের ডেলিভারি ডিফেন্ড করতে গিয়ে বলের লাইন মিস করে বসেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের জোরালো এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। তাতে সন্তুষ্ট না হয়ে রিভিউ নিলেও উল্টো নষ্ট হয় তা। ৯ বল খেলে ১ রান করে সাজঘরে ফেরেন লিটন।

তবে চাপ দলের ওপর জেঁকে বসতে দেননি অধিনায়ক তামিম। প্রায় দেড় বছুর পর ওয়ানডে খেলতে নামা নাজমুল হোসেন শান্তর ৩০ বলে ৪০ রানের জুটি গড়েন। তামিম বিদায় নেন ২৫ বলে ৩৩ রানে।  তৃতীয় উইকেটে মাহমুদুল্লাহ ও শান্ত যোগ করেন ৪৯ রান। সব মিলিয়ে শান্ত ক্যারিয়ারের সেরা ইনিংসে ৫ চারে ৪৬ বলে ৩৭ রান করেন। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ ৬৯ বলে ৪১ ও নুরুল হাসান সোহান ২৭ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

ওয়েস্ট ইন্ডিজ: ৪১ ওভারে ১৪৯/৯ (হোপ ০, মেয়ার্স ১০, ব্রুকস ৩৩, কিং ৮, পুরান ১৮, পাওয়েল ৯, শেফার্ড ১৫, আকিল ৩, মোটি ৭, ফিলিপ ১৯*, সিলস ১৬*; নাসুম ৮-৩-১৬-০, মুস্তাফিজ ৮-০-৩৪-১, মিরাজ ৯-২-৩৬-৩, তাসকিন ৮-০-২৬-০, শরিফুল ৮-১-৩৪-৪)।

বাংলাদেশ: ৩১.৫ ওভারে ১৫১/৪ (তামিম ৩৩, লিটন ১, শান্ত ৩৭, মাহমুদউল্লাহ ৪১*, আফিফ ৯, সোহান ২০*; আকিল ৮-০-৪৩-১, সিলস ৩.৫-০-২৬-০, ফিলিপ ২-০-১৫-০, শেফার্ড ২-০-১০-০, মোটি ৯-১-১৮-১, পুরান ৭-০-৩৯-১)

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com