সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতুর টোল আদায় অর্ধশত কোটি টাকা ছাড়াল

পদ্মা সেতু দিয়ে গত ২৬ জুন আনুষ্ঠানিক ভাবে গাড়ি পারাপার শুরুর পর অর্ধশত কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। ২৬ জুন থেকে ১৫ জুলাই শুক্রবার পর্যন্ত ২০ দিনে টোল আদায় হয়েছে ৫২ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা।

এ সময় মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে যানবাহন পারাপার হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩১২টি গাড়ি।

এদিকে স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা। প্রথম দিনে দুই প্রান্ত থেকে যান পারাপার হয়েছে ৬১ হাজার ৮৩১টি। এর মধ্যে মাওয়া প্রান্ত থেকে ৩১ হাজার ১৯৭টি যানবাহন, আর জাজিরা প্রান্ত থেকে ৩০ হাজার ৬৩৯টি যানবাহন সেতু অতিক্রম করে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, সেতু চালু হওয়ার পর দিন অর্থাৎ ২৭ জুন টোল আদায় হয় ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা, ২৮ জুন টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, ২৯ জুন আদায় হয়েছে ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা, ৩০ জুন টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৪৫০ টাকা। জুলাই মাসের ১ তারিখে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা, ২ জুলাই টোল আদায় হয়েছে ২ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা, ৩ জুলাই টোল  আদায় হয়েছে ১ কোটি ৯১ লাখ ৯৬ হাজার ৩৫০ টাকা, ৪ জুলাই টোল আদায় হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা, ৫ জুলাই টোল আদায় হয়েছে ২ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা, ৬ জুলাই টোল আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩হাজার ৭৫০ টাকা, ৭ জুলাই টোল আদায় হয়েছে  ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা, ৮ জুলাই টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা, ৯ জুলাই টোল আদায় হয়েছে ২ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা, ১০ জুলাই টোল আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০ টাকা, ১১ জুলাই টোল আদায় হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা, ১২ জুলাই টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৬৩৪ হাজার ৪৫০ টাকা, ১৩ জুলাই টোল আদায় হয়েছে ৩ কোটি ৪ লাখ ২৮ হাজার ৪৫০ টাকা, ১৪ জুলাই টোল আদায় হয়েছে ২ কোটি ৯১ লাখ ৪৮ হাজার ৫০ টাকা এবং ১৫ জুলাই ৩ কোটি ৬৫ লাখ ৮১ হাজার ৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

তবে ৮ জুলাই সর্বোচ্চ রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। এদিকে ওই দিন গাড়ি পারাপার হয়েছে ৩১ হাজার ৭২৩টি। সব থেকে কম টোল আদায় হয়েছে ঈদের দিন ১০ জুলাই।  মোট ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০ টাকা। ওই দিন গাড়ি পারাপার হয়েছে মোট ১১ হাজার ৯৫৪টি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মাওয়া টোল প্লাজায় দায়িত্বে থাকা পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, ঈদের সময় চাপ ছিল, তবে সে চাপ আমরা সফলভাবে সামলাতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com