রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও ৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৩ জন নতুন রোগী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৫০ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া ঢাকার বাইরের একটি হাসপাতালে তিনজন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮০ জন এবং অন্যান্য বিভাগে ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন।

এ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩ হাজার ৩১৬ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৭৮৬ জন এবং ঢাকার বাইরে ৫৩০ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৯৪৫ জন। ঢাকায় মোট ছাড় পাওয়া রোগী ২ হাজার ৫০১ জন এবং ঢাকার বাইরে ৪৪৪ জন।

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com