রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে ৬ কোটি ৭০ লাখ টাকার ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এসময় পাচারকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। আজ ভোর রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি ) সদস্যদের পরিচালিত অভিযানে এসব মাদক উদ্ধার করা হয় ।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার দমদমিয়া বিওপি’র ১৪ নং ব্রীজ হতে ২০০ গজ উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে- এমন খবর পেয়ে ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি হতে দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল ওই এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ভোর রাত সাড়ে ৩ টার দিকে টহলদল দুইজন ব্যক্তিকে মিয়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে । কিছুক্ষণ পর বিজিবি সদস্যরা উক্ত ব্যক্তিদেরকে চ্যালেঞ্জ করলে পাচারকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহলদল ওই স্থানে তল্লাশি করে চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬ কোটি ৭০ লাখ টাকা ।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com