রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

১ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার। এ জন্য খরচ হবে প্রায় ২০৫ কোটি টাকা। এ তেল টিসিবি সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে বিক্রি করবে।

বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় টিসিবির জন্য সয়াবিন তেল কেনার এ সিদ্ধান্ত হয়েছে। সয়াবিন তেল ছাড়াও সংস্থাটির জন্য পাঁচ হাজার টন মসুর ডাল কেনা হবে। সরাসরি ক্রয়পদ্ধতিতে স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে এসব পণ্য কিনবে সরকার। সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল বারিক সাংবাদিকদের এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। টিসিবির জন্য সরাসরি ক্রয়পদ্ধতিতে তেল ও ডাল কেনার কারণ জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, যেহেতু এসব পণ্য টিসিবির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে, তাই সরকার সরাসরি ক্রয়পদ্ধতিতে এসব পণ্য কেনার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, টিসিবির জন্য মাসে ২০ লাখ লিটার সয়াবিন তেল লাগে।

সভাশেষে জানানো হয়, দুটি ক্রয়প্রস্তাবের বিপরীতে এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একটি প্রস্তাবের বিপরীতে সুপার অয়েল রিফাইনারির কাছ থেকে ৪০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। প্রতিষ্ঠানটি প্রতি লিটার তেল ১৭৩ টাকা ৯৫ পয়সায় সরকারের কাছে বিক্রি করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com