রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

তিনি বলেন, ওষুধের দোকান বন্ধ থাকবে না, এটা খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এটা নিয়ে কিছু করে থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করা হয়নি। আমরা এখনই তাদের সঙ্গে কথা বলছি।

বর্তমানে মেডিকেল শিক্ষা ও সেবার মান নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মেডিকেল কলেজ শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানের করা হচ্ছে। সাবজেক্ট হিসেবে রোগীর সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করা হবে, উন্নত চিকিৎসা দেওয়া যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় যোগ করা হয়েছে।’

শিক্ষকের হার অনেক কম জানিয়ে তিনি বলেন, ‘অধ্যাপকের তুলনায় অর্ধেক। এটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা বুঝিয়েছে স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আসন সংখ্যা বাড়ানো হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com