রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফের বাড়বে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

দুর্নীতির দুই মামলায় সাজা হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসনের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়াবে সরকার। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন,  বিএনপি চেয়ারপারসনের সাময়িক মুক্তির মেয়াদ আগামী ২৪শে সেপ্টেম্বর শেষ হবে। ফের মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে মত দেবো। তখন তাঁর মুক্তির মেয়াদ ফের বাড়বে।

উল্লেখ্য, করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ২৫শে মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর পরিবারের আবেদনের ভিত্তিতে কয়েক দফায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com