রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবরে ভোজ্যতেলের দাম আরও একধাপ কমতে পারে

গামী মাসে (অক্টোবর) ভোজ্যতেলের দাম আরও একধাপ কমতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার সকালে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমছে। ফলে দেশের বাজারে তা সমন্বয় করা হবে। গামী মাসে (অক্টোবর) ভোজ্যতেলের দাম আরও একধাপ কমতে পারে। ইতোমধ্যে এ নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরো বাড়বে। এ সংক্রান্ত সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে।

এর আগে, গত ২৩ আগস্ট বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে ১৯২ টাকা নির্ধারণ করা হয়। খোলা সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করা হয় এবং ৫ লিটারের বোতল ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com