রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাড়ছে ডেঙ্গু

রাজধানীতে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ২৭৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ঢাকায় মোট রোগীর সংখ্যা ২০৪ জন। তাদের তথ্য অনুযায়ী, এ মাসের প্রথম ৮ দিনে মোট ১ হাজার ৭৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ১০ জন। চলতি বছর মোট মৃত্যু ৩১ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ বছরের এপ্রিলে রোগী ছিল ২৩ জন, মে-তে ১৬৩ জন, জুনে ৭৩৭ জন এবং জুলাইতে ১৫৭১ জন।

আগামী মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বৃদ্ধির আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। তাদের মতে, চলতি মাসে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ডেঙ্গুর মৌসুম নভেম্বর পর্যন্ত বাড়তে পারে। তারা রোগীদের ঠিকানা নিয়ে ওইসব এলাকায় মশক নিধনের পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com