রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

অচিরেই সীমান্তে গোলাগুলি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে গোলাগুলির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, বিজিবির পক্ষ থেকে এই ঘটনার জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাদের অ্যাম্বাসেডরকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। এনিয়ে সব পর্যায়েই কথাবার্তা হচ্ছে। আমরা আশা করছি অচিরেই সীমান্তে গোলাগুলি বন্ধ হবে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী স্মৃতি জাদুঘরটি ঘুরে দেখেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেনো তাদের আইনের আওতায় আনা হবে। ঘটনাটি তদন্ত চলছে। তদন্তের পর নিশ্চয় অপরাধীদের আইনের মুখোমুখি হতে হবে।

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, জেলা প্রশাসক আব্দুল জলিল উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও সন্ত্রাসবিরোধী এক সমাবেশে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com